বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শেখ রাসেলের জন্মদিনে বন্দর সহকারী শিক্ষক সমিতির শুভেচ্ছা

১৩ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালন নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী ১৩ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের উদ্যোগে পালন করা হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় নাসিক ১৩ নং ওয়ার্ড গলাচিপা রুপারবাড়ী মোড়ে দোয়া ও কেক কেটে জন্মদিন পালন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি রবিউল হোসেন। ১৩ নং ওয়াড স্বেচ্ছাসেবক লীগ নেতা রাকিব হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ১৩নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মোঃ আহসান, শাজাহান প্রধান, আবদুর রশীদ, হুমায়ন খন্দকার, শফী হোসেন, রবু খান, জেলা বঙ্গবন্ধু সৌনিকলীগ সহ সভাপতি সালাম খন্দকার, ১৩ নং ওয়ার্ড যুবলীগ সাধারন সম্পাদক ইকবাল হোসেন। রবি, বিপ্লব, বিশু,মাসুদ, নাদিম কুট্টি সুমন, রতন মুহাম্মদ আলী, শেখ বাপ্পি, সাগর খান,মিরাজ, আরিফ পিক, রাব্বি হোসেন প্রমূখ।
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উপলক্ষ্যে বন্দর উপজেলা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল জনগনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বন্দর উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।১৮ই অক্টোবর এক প্রেস বিবৃতির মাধ্যমে সংগঠনের সাধারন সম্পাদক আব্দুর রব লাবু জানান।

বিবৃতিতে আব্দুর রব লাবু বলেন, আজ ১৮ই অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন।প্রধানমন্ত্রী ও ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালে এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি বিজড়িত ৩২ নম্বর বাড়িতে জন্মগ্রহন করেন। ১৯৭৫ সালে ১৫ আগষ্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকের নির্মম বুলেট থেকে রক্ষা পায়নি অবুঝ শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধু এবং পরিবারের অন্যন্যে সদস্যদের সঙ্গে নরপিচাসরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল।১৫ আগষ্ট শেখ রাসেলের আর্তচিৎকারে স্রষ্টার আরশ কেঁপে উঠলেও টলাতে পারেনি খুনি পাষাণদের মন। আমরা শেখ রাসেল সহ ১৫ আগষ্টে শহীদ সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করি।

বিবৃতিতে আরও স্বাক্ষর করেন, সংগঠনের সভাপতি মনিরুজ্জামান সিনিয়র সহ-সভাপতি নূর জাহিদ বাদল সহ-সভাপতি খোরশেদ আলম,আব্দুল মান্নান সাধারন সম্পাদক আব্দুল রব লাবু সহ-সম্পাদক শেখ কামাল,সরকার মোহাম্মদ জাহিদ সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন অর্থ-সম্পাদক রিয়াজ হোসেন আইসিটি সম্পাদক আসলাম আপ্যায়ন সম্পাদক সাহাদাত হোসেন সমবায় সম্পাদক মনির হোসেন সমাজ সেবা সম্পাদক নাজমুুল হাসান রনি সহ-সম্পাদক আব্বাস,আমির হোসেন,খালিদ হোসেন, অলি আহম্মদ,শাহ আলম,বনি আমিন,মহসিন ভ’ইয়া,খাদিজা আক্তার লাকী,তারিকুল ইসলাম, দিলারা প্রমূখ।

About the author

SOFT PRO IT