নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবসে দৃষ্টি প্রতিবন্ধিদের পাশে আজমেরী ওসমান

বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবসে দৃষ্টি প্রতিবন্ধিদের পাশে আজমেরী ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবসে দৃষ্টি প্রতিবন্ধিদের মাঝে আর্থিক সহায়তা দিয়ে পাশে দাড়িয়েছেন প্রয়াত সাংসদ নাসিম ওসমান তনয় আজমেরী ওসমান। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় শহরের আল্লামা ইকবাল রোড এলাকায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান দুঃস্থ জনকল্যাণ ফাউন্ডেশন এ আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি তরিকুল ইসলাম লিমনের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থার সাধারণ সম্পাদক মো. ইউসুফ হাওলাদার।

দিবসটি উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি, হুইল চেয়ার, খাবার ও আর্থিক অনুদান দেয়া হয়। এর আগে  বিকালে শহরে একটি বনাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি আল্লামা ইকবাল রোড এলাকা থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগর ভবন ঘুরে এসে নারায়ণগঞ্জ প্রেসক্লাব গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্তি ঘটে।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন এর সভাপতি মো. মোজাম্মেল হক, সাধারন সম্পাদক- তুলসি ঘোষ, নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন এর সভাপতি- মো. আবু তাহের, সাধারণ সম্পাদক মো. মোস্তফা ভান্ডারী, খানপুর মেট্রোহল পরিবহন শ্রমিক কমিটিসভাপতি মো. মামুন খান, নারায়ণগঞ্জ জেলা টেক্সি ও মাইক্রোবাস শ্রমিক কমিটি সভাপতি- জামাল হোসেন, সাধারণ সম্পাদক- নাসির হোসেন, বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান মেমোরিয়াল ক্রিকেট একাডেমী সভাপতি এনামুল হক খোকা সহ আরো অনেকে।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান দুঃস্থ জনকল্যাণ ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা আজমেরী ওসমান এ সংগঠনের হয়ে বিভিন্ন মসজিদ, এতিমখানা সহ বিভিন্নভাবে সাধারণ মানুষের পাশে দাড়িয়ে ব্যপক সুনাম অর্জন করেছেণ।

About the author

SOFT PRO IT