নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সাংবাদিক ইলিয়াস হত্যাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ও বিডি নিউজ ওর্য়াল্ড এর জেলা প্রতিনিধি শেখ মাহমুদ হাসান কচি ও সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিকী সহ কমিটির সকল নেতৃবৃন্দ ।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও প্রচার প্রকাশনা সম্পাদক বিশিল আহাম্মেদের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে হত্যাকান্ডের সাথে জড়িত নেপথ্যের সকল আসামীদের অবিলম্বে গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
জানা গেছে, ইলিয়াস হোসেন (৪৫) বন্দরের জিওধারা এলাকার মজিবর মিয়ার ছেলে। সে দৈনিক বিজয় পত্রিকার প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। মাদকসেবীদের ধারালো অস্ত্রের আঘাতে এই সাংবাদিক রবিবার রাতে মারাত্মক ভাবে আহত হয় গুরুত্বর আহতবস্থায় তাকে স্থানীয় ভিক্টোরিয়া হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু ঘটে।
এ ঘটনায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জেলা কমিটির সভাপতি শেখ মাহমুদ হাসান কচি সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ সহ সদস্যরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের নিকট জোরদাবী জানান অবিলম্বে মূল আসামীকে গ্রেফতার সহ বিচারের আওতায় এনে কঠোর শাস্তির জন্য।
সংগঠনের সভাপতি শেখ মাহমুদ হাসান কচি সহ নেতৃবৃন্দ বলেন, মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু এই অপরাধীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায়
একজন প্রতিবাদী সাংবাদিককে অপরাধীরা ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে এমন নির্মমভাবে হত্যা করবে তা কোনভাবেই মেনে নেয়া যায় না। সাংবাদিকরা জনগনের জন্য কাজ করে। দেশ ও মানুষের জন্য কাজ করে। কিন্তু সাংবাদিকদের জীবনের আজ কোন মূল্য নেই। তার পরিবারের প্রতি আমার সমবেদনা জানানো ছাড়া কিছুই নেই। তবে আমরা সকল সাংবাদিকরা যদি ঐক্যবদ্ধ হই, তাহলে সকল অপশক্তি ও অবক্ষয় রোধ করা সম্ভব। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে এর প্রতিবাদ করা জরুরী প্রয়োজন। আমরা সাংবাদিকরা যদি সম্মিলিত ভাবে প্রতিবাদ না করি এবং রুখে না দাড়াই তাহলে ভবিষ্যতে আমাদের অনেকের উপরই এর প্রভাব পড়তে পারে। অতএব এখনই সময় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে অন্যায়,অপরাধের ও অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।
সংগঠনটির সভাপতি শেখ মাহমুদ হাসান কচি, সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিকী বলেন, বর্তমানে সাংবাদিকরা নিরাপত্তাহীণতায় ভূগছে। বিভিন্ন সময়ই তথ্য সংগ্রহ এবং সংবাদ প্রকাশের জের ধরে সন্ত্রাসীদের হাতে অনেক সাংবাদিক হামলা,মামলা নির্যাতন নিপিড়ন সহ প্রাণ হারানোর শিকার হচ্ছেন যার বাস্তব প্রমাণ সম্প্রতি নারায়ণগঞ্জে কর্মরত অনেক পেশাদার সংবাদকর্মী। ঐ সকল আপরাধীদের উপযুক্ত শাস্তি না হওয়ার কারণে ধারাবাহিকতার শিকারেই আজ সাংবাদিক ইলিয়াস হত্যাকান্ড ঘটেছে। পুলিশের তৎক্ষনাত ভূমিকায় ইতমধ্যে তূষার নামের একজন আসামী গ্রেফতার হয়েছে। বন্দর থানা পুলিশের তৎপরতার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানাচ্ছি।
তবে অনুরোধ থাকবে গ্রেফতারকৃত তুষারের সাথে আর কারা জড়িত এবং কারা এসব অপরাধীকে শেল্টার দেয়, সেগুলো খতিয়ে দেখা জরুরী। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে সবকিছুর উর্ধ্বে থেকে যেন এ হত্যাকান্ডে জড়িতদের আইনের আওতায় এনে অপরাধীদের দ্রুত শাস্তি ব্যবস্থার করার জন্য । নিহত সাংবাদিক ইলিয়াসের এই নির্মম হত্যাকান্ডের ঘটনায় আমরা সকলেই মর্মাহত শোকাহত। শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা সহ দোয়া থাকবে।

