বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অসুস্থ্য মুক্তিযোদ্ধার পাশে যুবলীগ নেতা খান মাসুদ

অসুস্থ্য মুক্তিযোদ্ধার পাশে যুবলীগ নেতা খান মাসুদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (বন্দর প্রতিনিধি) : বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ খোরশেদ আলম খসরুর শয্যাপাশে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ। ৪ঠা অক্টোবর রবিবার সন্ধ্যায় বন্দর গার্লস স্কুল সংলগ্ন শয্যাশায়ী খসরুর নিজ বাসভবনে দেখতে গিয়ে তাঁর দ্রুত সুস্থ্যতা কামনা করে পরিবারকে সান্তনা দিলেন যুবলীগ নেতা খান মাসুদ।

এসময় যুবলীগ নেতা খান মাসুদ বলেন, খসরু ভাই হচ্ছে আমাদের বন্দরের সকলের প্রিয় একজন মানুষ। খসরু ভাই ছিলেন ৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধে রণাঙ্গনের বীর সৈনিক। উনার মতো সাহসী যোদ্ধাদের কারণে পৃথিবীর মানচিত্রে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। খসরু ভাই শুধু একজন মুক্তিযোদ্ধাই ছিলেন না। তিনি নাট্যগোষ্ঠীসহ নানা সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ততা রয়েছে। খসরু ভাই সর্বদা স্পষ্টবাদী ও সদাহাস্যজ্বল মনের একজন মানুষ। খসরু ভাই আমার একজন অভিভাকের মতো। খসরু ভাইয়ের  হঠাৎ অসুস্থতা আমাকে ব্যথিত করেছে। আমি ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।

About the author

SOFT PRO IT