বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পথ শিশুদের খাবার দিলেন খান মাসুদ

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পথ শিশুদের খাবার দিলেন খান মাসুদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের ৪ দিনব্যাপী ধারাবাহিক কর্মসূচির ২য় দিনে ছিন্নমূল ও দুস্থ্য পথ শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে ২৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে বন্দর র‌্যালী আবাসিক কাঠপট্টি এলাকায় এ খাবার বিতরণ করা হয়।

খাবার বিতরণকালে যুবলীগ নেতা খান মাসুদ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষ্যে কেন্দ্রীয় যুবলীগের ৪ দিনব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আমার নেত্রীর সুস্বাস্থ্য কামনা করে আজ বন্দর খেয়াঘাট সংলগ্ন ময়মনসিংহ পট্রি এলাকার মানসিক প্রতিবন্ধী, ভবঘুরে ও ছিন্নমুল শিশুদের মাঝে একটি মুহুর্তের জন্য মুখে হাসি ফুটাতে উন্নত মানের খাবারের ব্যবস্থা করেছি। একটি মুহুর্তের জন্য মুখে হাসি ফুটাতে এ উদ্যোগ গ্রহন করেছি। যেসব পরিবারে নুন আনতে পান্তা ফুরায় সেসব পরিবারের সন্তানেরা পছন্দের খাবারতো দূরে থাক, তিন বেলা পেট ভরে খেতে পারেনা। তারা আজ ভাল মানের খাবার পেট ভরে খেতে পেরে খুব খুশি। আমি আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা যুবলীগ নেতা মো. মাসুম আহমেদ, সাংবাদিক ডালিম হায়দার, মো. শেখ মমিন, মো. হোসেন, মো. সুমন, সানি খান, আরিফুল ইসলাম হীরা, উজ্জল, মাকসুদ হাসান, ইমরান, অনিক প্রমুখ।

About the author

SOFT PRO IT