বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অভিভাবকরা সচেতন থাকলে কিশোর অপরাধ দমন সম্ভব : কাউন্সিলর দুলাল

অভিভাবকরা সচেতন থাকলে কিশোর অপরাধ দমন সম্ভব : কাউন্সিলর দুলাল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : কদম রসুল বন্দর-নারায়ণগঞ্জ পিজ্ন ক্লাব কর্তৃক আয়োজিত মহুরম পান্না উল্ল্যাহ স্মৃতি টিভি কাপ টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকালে ২৪নং ওয়ার্ডস্থ কাইতাখালী নাজিম উদ্দিন ফকির চান কমিউনিটি সেন্টারে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর তথা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান।

প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর দুলাল প্রধান বলেন, খেলাধুলায় নিমগ্ন থাকলে কিশোররা কখনো অপরাধে জড়াবেনা। খেলাধুলায় মন প্রফুল্ল রাখে। আদর্শ বিনোদনের ক্ষেত্রে খেলাধুলার বিকল্প নাই।

তিনি আরো বলেন, এখন কিশোর ছেলেরা অপরাধে ক্রমাগত ভাবে জড়িয়ে পড়ছে। একমাত্র অভিভাবকদের অসচেতনতার কারনেই তার সন্তানরা আজ বিপদগামী হচ্ছে। অভিভাবকদের উদ্দেশ্য করে বলছি দয়াকরে আপনাদের সন্তানরা কোথায় যায়, কার সাথে সময় দিচ্ছে দয়া করে একটু খবর নিন। আপনাদের একটু সচেতনাই পারে কিশোর অপরাধ থেকে সন্তানকে রক্ষা করতে।

কদম রসুল বন্দর-নারায়ণগঞ্জ পিজ্ন ক্লাবের সভাপতি আউয়াল খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইপিলিয়ন ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য রফিকুল রহমান কাজল, বিআরপিওএ সাধারণ সম্পাদক এমদাদ হোসেন ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. খোকন, সৎ ইচ্ছা ফাউন্ডেশনের চেয়ারম্যান ফয়সাল আহমেদ রবিন প্রমূখ।

About the author

SOFT PRO IT