নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৫ আসনের চারবারের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের সমাধিতে ফুলের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ আসর মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে প্রয়াত এ নেতার স্বরণে তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি শেষে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও করোনায় আক্রান্ত জাতীয় মহিলা পার্টির উপদেষ্টা পারভীন ওসমান সহ তাঁর কন্যা আফরিন ওসমান, আইরিন ওসমান সহ জামাতা ইফতেখায়রুল ইসলাম, বদরুদ্দোহা ও নাতি নাতনীদের শারীরিক সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।
এতে অংশ নেয়, নারায়ণগঞ্জ দোকান প্রতিষ্ঠান ও কর্মচারী ইউনিয়ন, জাতীয় নীট ডাইং গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (রেজি নং-৪৩৯৩), জাতীয় শ্রমিক পার্টি ফতুল্লা থানা, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় শ্রমিক পার্টি ২৩নং ওয়ার্ড বন্দর, (রেজি-নং-৩৮১০) এর খাঁনপুর মেট্রোহল বাস-মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের উপ-কমিটি, নারায়ণগঞ্জ মোটর মেকানিক ইঊনিয়ন শহর (উপ-কামিটি) রেজিঃ নং-৪৬৬৬) এর নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, নাসিম ওসমান দুস্থ্য জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন।
এছাড়া এ সময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক পার্টির জেলা সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন জসিম, যুগ্ন আহবায়ক গোলাম মোস্তফা, আহবায়ক মো. আবু তাহের, মো. মন্টু, মোস্তফা ভান্ডারী, জাতীয় শ্রমিক পার্টি ফতুল্লা থানার সভাপতি মোস্তফা ভান্ডারি, সাধারণ সম্পাদক আলমগীর দেওয়ান, জাতীয় নীট ডাইং গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি লিয়াকত হোসেন বেপারী, সাধারণ সম্পাদক নিজাম সিকদার, নারায়ণগঞ্জ মোটর মেকানিক ইঊনিয়ন শহর (উপ-কামিটি) এর সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, খাঁনপুর মেট্রোহলের বাস-মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. মাসুম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কালা, মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক কমিটির সভাপতি মনির হাসেন, এবং শ্রমিক কমিটির সভাপতি জামাল হোসেন, সহ-সভাপতি মো. ফজলুল হক বদু, নারায়ণগঞ্জ দোকান প্রতিষ্ঠান ও কর্মচারী ইউনিয়ন এর সহ সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক তুলশী ঘোষ, সহ সাধারণ সম্পাদক স্বপন, কোষাধক্ষ্য মো.আমির হোসেন খোকা, সাংগঠনিক সম্পাদক এ.কে পিন্টু, প্রচার সম্পাদক মো. সাকিব প্রধান সৌরভ, শাহারিয়ার প্রমুখ।

