নারায়ণগঞ্জ রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

চাঞ্চল্যকর শফিকুল হত্যা মামলায় রূপগঞ্জে পলাতক আসামী গ্রেফতার

চাঞ্চল্যকর শফিকুল হত্যা মামলায় রূপগঞ্জে পলাতক আসামী গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি, রোবেল মাহমুদ  ) : নারায়ণগঞ্জে র‌্যাবের বিশেষ অভিযানে চাঞ্চল্যকর শফিকুল হত্যা মামলায় মো: জলিল মিয়া (৪৮) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার হয়েছে। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ থানাধীন বানিয়াদি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব১১ দল।

অভিযান প্রসঙ্গে র‌্যাব১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম জানান, র‌্যাব কর্তৃক গোয়েন্দা নজরদারী গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ থানাধীন বানিয়াদি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চাঞ্চল্যকর শফিকুল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো: জলিল মিয়াকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে বিগত ২০০৫ সালে রূপগঞ্জ থানাধীন বানিয়াদি গ্রামের মফিজ উদ্দিন মেম্বারের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শফিকুল ইসলাম (২৪) কে কতিপয় দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। উক্ত ঘটনায় নিহত শফিকুল ইসলামের পিতা মফিজ উদ্দিন মেম্বার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় বিচারিক প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামী মোঃ জলিল মিয়াসহ অন্যান্য আসামীদের দোষী সাব্যস্ত করে বিজ্ঞ আদালত বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করেন। এই মামলায় বিজ্ঞ আদালত মোঃ জলিল মিয়াকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। মামলার রায় হওয়ার পর থেকে অভিযুক্ত গা ঢাকা দিয়ে প্রথমে বিদেশে পাড়ি জমায়। পরবর্তীতে দেশে ফিরে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়ায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

About the author

SOFT PRO IT