সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁ পৌরসভার ১নং ওয়ার্ড জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁ পৌরসভার ১নং ওয়ার্ড জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকার নির্দেশে ১৮ সেপেটম্বর বৃহস্পতিবার সোনারগাঁ পৌরসভার ১নং ওয়ার্ড জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে আক্তার হোসেন ভূঁইয়া সভাপতি ও সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

পৌরসভার দরপত ঠোটালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ১নং ওয়ার্ড জাতীয় পার্টির এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপির অত্যন্ত আস্থাভাজন এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাইম ইকবাল।

পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফির সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক আনিসুর রহমান রানা, দফতর সম্পাদক মাহবুবুর রহমান কামাল, পৌরসভা জাতীয় পার্টি নেতা হাজী লিয়াকত আলী ও গরীবে নেওয়াজ।

অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পৌরসভা জাতীয় পার্টি নেতা মোক্তার হোসেন, মিলন মিয়া, আব্দুর রউফ, হানিফ মাস্টার, হাজী মোস্তফা কামাল, পৌর কাউন্সিলর শাহজালাল, মজিবুর রহমান, শামীম মিয়া, আইয়ুব খাঁন প্রমুখ।

About the author

SOFT PRO IT