নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরেণের ঘটনায় হতাহত পরিবারকে সহায়তা প্রদান করবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ। আগামীকাল ( ১৭ সেপ্টেম্বর ) বৃহস্পতিবার সকাল ১১টায় তল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ আয়োজন করা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল।
জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর রাতে মসজিদে হঠাৎ একটি বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ ৩৭জনকে রাজধানীর শেখ হসিনা র্বান এন্ড প্লাষ্টিক সার্জারী ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় একেএকে মৃত্যুবরণ করেন ৩১জন। এদের মধ্যে একজন বাড়ি ফিরে এসেছে। বাকি ৫জন এখনও আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীণ রয়েছে।
এদিকে ওই মর্মান্তিক ঘটনায় গভীর শোক জানিয়েছেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এছাড়াও শহরের দুই নং রেল গেইট দলীয় কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন। ওইদিনই শুধু দলীয় সংগঠনটির উদ্যোগে সকল সদস্য ও নেতাকর্মীদের পক্ষ থেকে তল্লা ট্রাজেডীতে সায়তার জন্য ৭লক্ষ টাকা ঘোষনা দেয়া হয়। এর আনুষ্ঠানিক বিতরণের জন্য বৃহস্পতিবার নির্ধারিত করা হয়েছে।

