নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এই সংগঠনে কামাই রুজি করার কোন সুযোগ নেই : হেলো সরকার

এই সংগঠনে কামাই রুজি করার কোন সুযোগ নেই : হেলো সরকার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহরের ২নং রেল গেইট আওয়ামীলীগ কার্যালয়ে সংগঠনটির জেলা ও মহানগর কমিটি’র উদ্যোগে এ আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জেলার সভাপতি দেলোয়ার খান ওবায়েদের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রিয় কমিটি’র সভাপতি ও আড়াইহাজার উপজেলার চেয়ারম্যান মুজাহিদুর রহমান হ্যালো সরকার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় কমিটি’র সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান হাওলাদার।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মুজাহিদুর রহমান হ্যালো সরকার বলেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাথে যুক্ত হয়ে কামাই রুজি করার কোন পথ বা সুযোগ নেই। আমাদের এ সংগঠনে এমন ছেলে দরকার যে কিনা জনগনের উপকার করে, দেশের এবং সমাজের উপকার করে। আমাদের সংগঠনে কামাই-রুজির কোন পথ নাই। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর কমিটি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কাজ করে। এই সংগঠনের সাথে যুক্ত হয়ে কামাই রুজি করার কোন পথ বা সুযোগ নেই। যারা বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের চেতনাকে অন্তরে লালন করে তাদেরকে আমরা এই সংগঠনের নেতৃত্বে চাই। তাদেরকে নিয়েই আমরা আগামী দিনে স্বপ্ন দেখি বঙ্গবন্ধুর স্বপ্নের সোণার বাংলা বাস্তবায়নের জন্য। যারা চেহারা দেখানোর জন্য মঞ্চে আসে তাদেরকে আমাদের দরকার নাই।

তিনি আরো বলেন, শিশু-কিশোরদের বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ করে প্রতিটি ঘরে ঘরে একজন করে শেখ রাসেল সৃষ্টি করে জননেত্রী শেখ হাসিনা ভিশন ২০২১ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে হবে। প্রতিটি শিশু-কিশোর যেন এ দেশের সঠিক ইতিহাস জানতে পারে সেই লক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সর্বস্তরের কর্মীদের কাজ করতে হবে। এছাড়াও বক্তব্যে মুজাহিদুর রহমান হেলো সরকার দেশের শিশু, কিশোর ও তরুণদের সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। সেই সাথে তিনি সবাইকে সততার সাথে জীবন যাপনের অনুরোধ করেন।

আরো উপস্থিত ছিলেন, জেলা সাধারণ সম্পাদক এম.এ স্বপন মন্ডল, মহানগর সভাপতি ফাহিম ভূইয়া এমিল, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ দেওয়ান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT