বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ওসমান পরিবারের নাম ভাঙ্গিয়ে অপরাধ করতে দিব না : খান মাসুদ

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : যুবলীগ নেতা খান মাসুদ বলেছেন, আমি বেঁচে থাকতে বন্দরে দলের সুনাম ক্ষুন্ন করে ওসমান পরিবারের নাম ভাঙ্গিয়ে কাউকে কোন অপরাধ কর্মকাণ্ড করতে দিবনা। সন্ত্রাসীদের হাত থেকে যুবলীগ নেতা খান মাসুদের বোন স্বপ্না খানমকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত আসিফকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বন্দর কবরস্থান রোডস্থ আহতের নিজ বাড়িতে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।এছাড়াও আহত আসিফের উন্নত চিকিৎসায় সার্বিক সহযোগিতা আশ্বাস প্রদান করেন যুবলীগ নেতা খান মাসুদ।

এবিষয়ে এই প্রতিবেদককে খান মাসুদ বলেন, সেদিন আমি ক্যাবল ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসন নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ স্যারের সাথে বৈঠক করছিলাম। সেই সুযোগে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে আমাদের খান বাড়িতে হামলায় চালায়। সে সময় আমার বড় বোনকে লোহার রড দিয়ে মারধর করেছে সন্ত্রাসীরা। যা খুবই ন্যাক্কারজনক। আমার বোনকে বাঁচাতে গিয়ে আসিফ আহত হয়। দলের স্বার্থে আমার লিডার জননেতা এ কে এম শামীম ওসমান ভাই  ও নারায়ণগঞ্জ ৫-আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে সেলিম ওসমান ভাইয়ের নির্দেশে সবকিছু হজম করে আমার কর্মীদের ঠান্ডা করে রেখেছি। কারণ আমি দলকে ভালোবাসি আমার নেতা একে এম শামীম ওসমান ও সেলিম ওসমান ভাইকে ভালোবাসি।

এসময় উপস্থিত ছিলেন, বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম আহমেদ, মোঃ হোসেন,সানি খান,জিয়াউর প্রমুখ।

About the author

SOFT PRO IT