সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময়

সোনারগাঁয়ে নবাগত ইউএনও'র সাথে সাংবাদিকদের মতবিনিময়
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি, রুবেল মিয়া ) : সোনারগাঁয়ে সদ্য যোগদানকৃত নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার সভাকক্ষে ইউএনও আতিকুল ইসলাম সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা করেন।

অনুষ্ঠানে সদ্য নিয়োগপ্রাপ্ত ইউএনও আতিকুল ইসলাম সাংবাদিকদের সাথে পরিচিত হয়ে উপজেলার করোনা পরিস্থিতি, জনসচেতনতা বৃদ্ধি ও উন্নয়ন ভাবনা নিয়ে সার্বিক অবস্থা সম্পর্কে তুলে ধরার জন্য আহবান করেন।
প্রাচীন বাংলার এই রাজধানী সম্পর্কে অবগত করতে গিয়ে করোনাকালীন মহামারী এবং এলাকার নানাবিধ সমস্যা শিক্ষা, পরিবেশ দূষন, অবৈধ বালু উত্তোলন ও জমি ভরাট, মাদকসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এ সময় উপস্থিত  ছিলেন, সোনারগাঁও প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব, উপজেলা প্রেস ক্লাব, থানা প্রেস ক্লাব, প্রেস ইউনিটিসহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাংবাদিকবৃন্দ।

About the author

SOFT PRO IT