নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ স্বাস্থ্য

করোনা রোগী শনাক্ত আরো ১৫ জন, মৃত্যু ও সুস্থতার সংখ্যা শূন্য

না.গঞ্জে করোনায় এক নারীর মৃত্যু, নতুন শনাক্ত ২২ জন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে নতুন করে কোন মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ পর্যন্ত জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা বিদ্যমান মোট ১৩৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪২৭ জন। এ সময়ে সুস্থতার সংখ্যা শূন্য। সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৪০ জন।  ২রা সেপ্টেম্বর বুধবার জেলা সিভিল সার্জন সূত্রে এই তথ্য জানা যায়।

সূত্রটি জানায়, ১লা সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৮টা থেকে ২রা সেপ্টেম্বর বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টা হিসাবে ২৫২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে আড়াইহাজার উপজেলায় ২২ জন, বন্দর উপজেলায় ১৬ জন, রূপগঞ্জ উপজেলায় ইউএস বাংলা বেসরকারী ল্যাব সহ ৩৪ জন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও ৩০০ শয্যা হাসপাতালের পিসিবার ল্যাব সহ ১০১ জন, সদর এলাকায় ৫৬ জন এবং সোনারগাঁ উপজেলায় ২৩ জন।  জেলায় এই পর্যন্ত মোট ৩৮ হাজার ৪৭৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

পুরো জেলায় এলাকা ভিত্তিক মৃত্যু হয়েছে আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ৪, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৭০, রূপগঞ্জ উপজেলায় ১২, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২৫, সোনারগাঁও উপজেলায় ২১ জন। মোট মৃত্যু ১৩৬ জন।

About the author

SOFT PRO IT