নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মাস্ক না পড়ে চাষাঢ়ায় ঘুরাফেরার অপরাধে ২৫ জনকে জরিমানা

মাস্ক না পড়ে চাষাঢ়ায় ঘুরাফেরার অপরাধে ২৫ জনকে জরিমানা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি না মানায় মাস্ক না পড়ায় ২৫ জনকে হাজার টাকা জরিমানা জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে মাস্ক বিতরণ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

৩০ আগস্ট রবিবার নারায়ণগঞ্জের চাষাড়া শহীদ মিনার, সমবায় মার্কেট, খাঁজা মার্কেটসহ নগরীর জনসমাগম বেশি হয় এমন পয়েন্টগুলোতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল রানার নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ব্যাপারে রুবেল রানা জানান, স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়া অবাধে চলাফেরা সামাজিক দূরত্ব না মানার জন্য ২৫ জনকে হাজার টাকা জরিমানা করা হয়েছে। আসলে অর্থদন্ড এখানে মুখ্য নয়। আমরা মূলত জনসাধারণকে এখানে সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উদ্বুদ্ধ করতে এই অভিযান পরিচালনা করেছি।

About the author

SOFT PRO IT