বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

স্বপ্নচূড়া সমাজ কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে দোয়া

স্বপ্নচূড়া সমাজ কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : বন্দরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট শুক্রবার নাসিক ২২নং ওয়ার্ড জামাই পাড়া এলাকাস্থ স্বপ্নচূড়া সমাজ কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে দোয়া আলোচনা সভার আয়োজন করা হয়।

অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক সিনিয়র অফিসার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধুর সৃতিচারণ করে জ্বালাময়ী বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ। যুবলীগ নেতা আকিব হাসান রাজুর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জব্বার সরদার, বন্দর শহীদ সোহরাওয়ার্দী ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক আবুল কাসেম, সমাজ সেবক মোখলেসুর রহমান, বিশিষ্ট সাংবাদিক হোসাইন কায়সার, বন্দর আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, উজ্জ্বল হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী হাজি মো. নাদিম, বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম আহমেদ, শেখ মমিন, মো. সুমন, মো. হোসেন, মাকসুদ হাসান টিটু আলিম শাওন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, স্বপ্নচূড়া সমাজ কল্যাণ যুব সংগঠনের সভাপতি তারেক আলম অনিক, সিনিয়র সহসভাপতি ইমরানুর রহমান অনিক, সাধারণ সম্পাদক খালিদ খান, মো. পিয়াস, মো.মাসুদ, জয়, রাব্বি প্রমুখ।

About the author

SOFT PRO IT