আড়াইহাজার নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এমপি বাবুর বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর পোস্ট, যুবক আটক

এমপি বাবু’র বিরুদ্ধে ফেসবুকে ‘ মানহানিকর ’ পোস্ট, যুবক আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ (আড়াইহাজার) আসনের সরকার দলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর মানহানিকর পোস্ট দেওয়ায় কাউছার আহমেদ পলাশ (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ২৮ আগস্ট শুক্রবার রাতে আটকের পর তাকে ২৯ আগস্ট শনিবার তাকে দিনের রিমাণ্ড চেয়ে আদালতে প্রেরণ করে পুলিশ।

আটককৃত পলাশ উপজেলার ডোমারচর গ্রামের জামানের ছেলে। সে কেন্দ্রীয় যুবলীগের সাবেক তথ্য যোগাযোগ বিষয়ক সম্পাদক জেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক ইকবাল পারভেজের সাথে রাজনীতির সাথে সম্পৃক্ত।

আড়াইহাজার থানার উপ পরিদর্শক (এস আই ) কাজী সালেহ আহমেদ জানান, আটককৃত পলাশ ফেসবুকে কয়েকটি আইডি চালু করে এমপি নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করে থাকেন। যার ফলে তাকে আটক করা হয়।

এর আগে শুক্রবার বিকালে আড়াইহাজার পৌরসভা বাজার থেকে পুলিশ তাকে আটক করে বলে জানা গেছে। ওই দিন রাতেই নাহিদুল ইসলাম রাজু নামে এক ব্যক্তি বাদি হয়ে পাঁচজনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরও থেকে ব্যক্তিকে আসামি করে তথ্য প্রযুক্তি (ডিজিটাল) নিরাপত্তা আইনে মামলাটি করেন। মামলার বাদি আড়াইহাজার সরকারী সফর আলী কলেজের ভিপি নিহাদুল ইসলাম রাজু।

About the author

SOFT PRO IT