সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনায় মামলা

মামলা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় একটি বাড়িতে বেড়াতে এসে সাবেক স্বামীর হাতে আঁখি আক্তার (২৬) নামের এক নারী খুন হওয়ার ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ২৫ আগস্ট মঙ্গলবার রাতে নিহত আঁখি আক্তার এর ভাই খোরশেদ আলম বাদী হয়ে রুবেলকে প্রধান আসামি করে তিন জনের নাম উল্লেখ একটি হত্যা মামলাটি দায়ের করেন। এছাড়া এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার রুবেলের পূর্ব পরিচিত (যার বাড়িতে খুন হয়) সেই নিপা আক্তার ও রুবেলের বাবা মফিজুলকে গ্রেফতার করা হয়।

সোনারগাঁ থানা থানার ওসি রফিকুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে রুবেল মিয়া তার সাবেক স্ত্রী আঁখি আক্তার এর সাথে কথা বলবে বলে বাড়ি মজলিশ গ্রামের নিপা আক্তারের ভাড়াটিয়া বাড়িতে নিয়ে যান। পরে নিপা আক্তার ছাদে গেলে রুবেল আঁখি আক্তারকে গলা ও পায়ের রগ কেটে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত আঁখির লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গতকাল নিপা আক্তার ও রুবেলের বাবা মফিজুলকে আটক করা হয়। পরে মঙ্গলবার রাতে নিহত আঁঁখির ভাই খোরশেদ আলম বাদি হয়ে রুবেলকে প্রধান আসামী করে ৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়। তিনি আরো জানান, আঁখি খুনি রুবেলকে ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

About the author

SOFT PRO IT