নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফের না.গঞ্জে মাস্ক না পড়ার অপরাধে জরিমানা দিলো ১২ জন

ফের না.গঞ্জে মাস্ক না পড়ার অপরাধে জরিমানা দিলো ১২ জন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : মরণঘাতি করোনা ভাইরাসের প্রার্দুভাবে আবারো নারায়ণগঞ্জের আদালত পাড়ায় মাস্ক না পড়ে খোলামেলা চলাচল করার অপরাধে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এই সময় পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১২ জনকে ১৪ শত ৫০ টাকা জরিমানা করা হয়। ২৫ আগস্ট মঙ্গলবার সকাল ও দুপুরে সাধারণ মানুষকে সচেতন করতে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় ভিপি শাখার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম, জেলা ই-সেবা, তথ্য ও অভিযোগ শাখার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুবেল রানা, দলিল অবমূল্যায়ন শাখার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা নাজনীন তৃষার যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়তাদের নেতৃত্বে দুপুর ১২ টার দিকে ৯ জনকে ১১ শ ৫০ টাকা জরিমানা করা হয়।

এর আগে সকাল ১১ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রবাসী কল্যাণ শাখার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার এর পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে ৩শ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় পুলিশ লাইন এ কর্মরত এস আই মো. কেরামত আলী ও তার সঙ্গীয় পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে প্রথম বার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই মাসের ১০ আগস্ট সোমবার  দুপুরে নারায়ণগঞ্জের আদালত পাড়ায় সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার না করায় ২ আইনজীবী ও আওয়ামীলীগ নেতাসহ ১৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের ৫ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তারা হলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম, ফারজানা আক্তার, পলাশ কুমার দেবনাথ, কামরুল হাসান মারুফ ও নাছরিন আক্তার।

এ সময় মাস্ক না পড়ে খোলামেলা চলাচল করার অপরাধে অ্যাডভোকেট. আব্দুল মান্নান ও অ্যাডভোকেট সুজন প্রধানকে জরিমানা করা হয়। একই অপরাধে আওয়ামী লীগের এক নেতা এম এ বাসেদ ভূইয়াসহ ১৪ জনকে ১শত টাকা করে ১ হাজার ৪শত টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দ্বিতীয় বার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮ আগস্ট  মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে ১০ জন পথচারীকে ১ শত টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

About the author

SOFT PRO IT