নারায়ণগঞ্জ নারী বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ইয়াবা পাচারকালে বন্দরে র‌্যাবের জালে ১ নারীসহ গ্রেফতার ৩

ইয়াবা পাচারকালে বন্দরে র‌্যাবের জালে ১ নারীসহ গ্রেফতার ৩
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জের বন্দরে র‌্যাবের বিশেষ অভিযানে ইয়াবা পাচারকালে এক নারীসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ২৪ আগস্ট সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন মদনপুরস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থিত রাফি ফিলিং স্টেশন এর সামনে পাকা  রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে ফেনী থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশী করে তাদেরকে আটক করে র‌্যাব-১১ দল। র‌্যাবের বিশেষ অভিযানে এ সময় বাসে তল্লাশী করে ২ হাজার ৬শত পিস ইয়াবা ও তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, মো. আব্দুল হান্নান শাহীন (৪৬), মো. শাজাহান সরদার ওরফ সাজু মিয়া (৩৮) ও মোছা: সুরাইয়া আক্তার মীম (২৭)। গ্রেফতারকৃত মো. আব্দুল হান্নান শাহীন এর বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানাধীন লাওতলী এলাকায় এবং মো. শাজাহান সরদার ওরফ সাজু মিয়া (৩৮) আর মোছা: সুরাইয়া আক্তার মীম এর বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানাধীন পাপরাইল এলাকায় বলে জানা যায়।

২৫ আগস্ট মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম এক সংবাদ বিবৃতে জানান, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক পাচারকারী। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য মো. শাজাহান সরদার ওরফ সাজু মিয়া ও তার স্ত্রী মোছা: সুরাইয়া আক্তার মীম আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ফেনী জেলা হতে অভিনব কায়দায় ও সুকৌশলে বাসে পারিবারিক ভ্রমনের ছদ্মবেশে নিষিদ্ধ মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) ক্রয় করে নারায়ণগঞ্জ, ঢাকা জেলা ও এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় ও সরবরাহ করে আসছে বলে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ জানা যায়। এছাড়া তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে জানান তিনি। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT