বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে আকবর আলী নামে এক বৃদ্ধা নিখোঁজ

বন্দরে আকবর আলী নামে এক বৃদ্ধা নিখোঁজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে মানসিক ভারসাম্যহীন আকবর আলী (৬২) নামে এক বৃদ্ধা বাসা থেকে বের হয়ে নিখোঁজ রয়েছে। গত ১৬ আগস্ট রবিবার বিকাল সাড়ে ৫টায় বন্দর থানার ২২ নং ওয়ার্ডের স্বল্পের চকস্থ তার নিজ বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। এ ব্যাপারে নিখোঁজ বৃদ্ধার ছেলে সাইদুর ইসলাম শুভ বাদী হয়ে ১৭ আগস্ট সোমবার দুপুরে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করেছেন। যার জিডি নং- ৫৫৭ তাং- ১৭-৮-২০ইং।

এ ব্যাপারে নিখোঁজের ছেলে শুভ গনমাধ্যমকর্মীদের জানান, আমার পিতা আকবর আলী প্রতিদিনের মত গত রবিবার বিকালে তার নিজ বাড়ি থেকে চা খাওয়ার জন্য দোকানে এসে আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুজি করে আমার মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা পিতার কোন হদিস না পেয়ে এ ব্যাপারে আমি বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করি।

About the author

SOFT PRO IT