আড়াইহাজার নারায়ণগঞ্জ নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে ঘরের মাটির নীচে অজ্ঞাত পাওয়া লাশটি ফাতেমার

আড়াইহাজারে ঘরের মাটির নীচে অজ্ঞাত পাওয়া লাশটি ফাতেমার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী গ্রামের একটি টিনের ঘরের মাটি খুড়ে উদ্ধার করা লাশটি যুবতী ফাতেমা আক্তার ( ২২), স্বামী পরিত্যাক্তা ফাতেমা উপজেলার গহরদী গ্রামের বিল্লালের মেয়ে।

১৫ আগস্ট শনিবার বিকাল ৫টা থেকে মাটি খুঁড়ে লাশ উদ্ধার শুরু করে পুলিশ। রাত ৮টায় গিয়ে ওই যুবতীর লাশ পায়। এর আগে জানা গেছে, সে দিন আগে নিখোঁজ হয়।

পুলিশ স্থানীয়দের ধারণা, যেকোন ঘটনায় হত্যাকান্ডের পর নিহতের লাশ গুম করার উদ্দেশ্যে এখানে ঘরের নীচে পুতে রেখেছে অজ্ঞাতরা।

পুলিশ জানায়, স্থানীয় এক যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। তার মামা বাড়ি বিশনন্দীতে থাকতো বলে জানা গেছে।

About the author

SOFT PRO IT