নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শোক দিবসে ১৩নং ওয়ার্ড আ.লীগের সভাপতি লুৎফরের উদ্যোগে বিশেষ দোয়া

শোক দিবসে ১৩নং ওয়ার্ড আ.লীগের সভাপতি লুৎফরের উদ্যোগে বিশেষ দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রিফাত ) : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৩ নং ওর্য়াড আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান এর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট শনিবার রাতে আল্লামা ইকবাল রোড এলাকায় এ আয়োজন করা হয়।

দোয়ায় এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ এর নেতা আবুল কালাম আজাদ, মো.দ্বীন ইসলাম ইমরান, মো.সিদ্দুকুর রহমান, মো.তাইজুল ইসলাম জুয়েল, মো.হযরত আলী ও প্রমুখ।

দোয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করে দোয়া এবং নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ একে.এম নাসিম ওসমান এর আত্মার শান্তি কামনা এবং একে.এম সেলিম ওসমান ও একে.এম শামীম ওসমান সহ ওসমান পরিবারের সকল সদস্যদের জন্য বিশেষ দোয়া করা হয়। এ সময় দোয়া পরিচালনা করেন আল্লামা ইকবাল রোড জামে মসজিদের মোয়াজ্জিন হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লাহ।

About the author

SOFT PRO IT