সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

নানা কর্মসূচিতে চেয়ারম্যান ইঞ্জি. মাসুম এর শোক দিবস পালন

নানা কর্মসূচিতে চেয়ারম্যান ইঞ্জি. মাসুম এর শোক দিবস পালন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সোনারগাঁয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। এই উপলক্ষে শনিবার ১৫ আগস্ট সকালে শুরুতেই উপজেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহন করেন তিনি।

এরপরই পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে ছুটে যান। সেখানে দলীয় নেতা-কর্মী ও মুক্তিযোদ্ধাদের নিয়ে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও বিভিন্ন স্পটে গিয়ে অসহায় গরীবদের মাঝে খিচুরী বিতরণ করেন ইঞ্জিনিয়ার মাসুম। পরিশেষে মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয় শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন তিনি।

About the author

SOFT PRO IT