নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শোক দিবসে ৮০০ পরিবারকে অয়ন ওসমানের দেয়া খাদ্য বিতরণ করলেন হিমেল

শোক দিবসে ৮০০ পরিবারকে অয়ন ওসমানের দেয়া খাদ্য বিতরণ করলেন হিমেল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ -৪ আসনের এমপি শামীম ওসমান এর পুত্র  অয়ন ওসমানের দেয়া খাদ্য বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়া রেজা হিমেল । ১৫ আগস্ট শনিবার দুপুরে ৮ শত অসহায় গরীব পরিবারের মাঝে এ খাদ্য বিতরণ করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন, সরকারি তোলারাম কলেজের ভিপি ও মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানজিদ রিয়াদ হৃদয়, সরকারি তোলারাম কলেজের জিএস আসাদুর জামান আসাদ, জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক রেজাওয়ান করিম, জেলা ছাত্রলীগের গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক তামিম আহমেদ, মো. সেলিম, মো.সেন্টু, মো. রনি ও মো. অনিক প্রমুখ।

About the author

SOFT PRO IT