নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে সেলিম ওসমানের উদ্যোগে দোয়া

বঙ্গবন্ধু'র ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে সেলিম ওসমানের উদ্যোগে দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান এর উদ্যোগে নারায়ণগঞ্জের সকল ব্যবসায়ী সংগঠনের সমন্বয়ে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগস্ট শনিবার দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব প্রাঙ্গনে সংসদ সদস্য সেলিম ওসমানের উদ্যোগ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনায় বাংলাদেশ নীট ওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইয়ার্ন মাচেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ নীট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ডাইস ক্যামিকেল ওনার্স অ্যাসোসিয়েশন,  বাংলাদেশ ক্লথ মাচের্ন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ নীটিং ওনার্স অ্যাসোসিয়েশন ও জেলা ভিত্তিক ব্যবসায়ী সংগঠন গুলোর সমন্বয়ে এই দোয়া মাহফিলটি আয়োজন করা হয়।

অপরদিকে নীট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ এর উদ্যোগে নারায়ণগঞ্জ প্রধান কার্যালয়, ঢাকা কার্যালয় এবং চট্রগ্রাম কার্যালয়ে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীর দোয়া অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংগঠনের সভাপতির দায়িত্বে রয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। এছাড়াও প্রতি ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক ভাবে দোয়ার আয়োজন করা হয়েছে।

দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক নারী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, বিকেএমইএ পরিচালক মনুসর আহম্মেদ, বাংলাদেশ ক্লথ মাচেন্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি প্রবীর কুমার সাহা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খালেদ হায়দার খান কাজল, বাংলাদেশ ইয়ার্ন মাচেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহা, বিকেএমইএ এর সহ সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের পরিচালক কবির হোসেন সহ অন্যান্য ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দরা।

About the author

SOFT PRO IT