আড়াইহাজার নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে দুই হাত ও গলা কাটা লাশ উদ্ধার

আড়াইহাজারে দুই হাত ও গলা কাটা লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি মসজিদ মার্কেটের ছাদ থেকে সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবকের গলা ও কব্জি কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার গলার অগ্রভাগের কিছু অংশ ও দুই হাতের কব্জি কাটা অবস্থায় ছিল। ১২ আগস্ট বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার গোপালদী বাজার মার্কাস জামে মসজিদের তিনতলা ভবনের ছাদ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সাইফুল ইসলাম উপজেলার বিশনন্দী এলাকার ওসমান গণির ছেলে। তিনি গোপালদী বেপারীপাড়ার উলুকান্দি এলাকায় নানা বাতেন মিয়ার বাড়িতে থাকতেন। উপজেলার গোপালদী বাজারের মনির ফামের্সিতে কাজ করতেন। ঈদের আগে ছুটিতে গিয়ে কর্মস্থলে ফেরেননি।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গোপালদী বাজার মার্কাস জামে মসজিদ মার্টেকের তিনতলা ভবনের ছাদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার হাত ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। নিহতের দুই হাতের কব্জি ও গলার অগ্রভাগে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

About the author

SOFT PRO IT