নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু করোনা মুক্ত

মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু করোনা মুক্ত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু করোনা মুক্ত হয়েছেন। ১১ আগস্ট মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান। সেই সাথে তিনি সকলের কাছে তার পরিবারের জন্য দোয়া কামনা করেন।

বিবৃতিতে তিনি আরও উল্লেখ্য করেন, আমার আইনজীবি ভাই ও সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা, সাংবাদিক বন্ধু যারা আমার জন্য দোয়া করেছেন এবং আমি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর ফোন করে যারা আমার খোজ খবর নিয়েছেন। সেই সাথে নানা পরামর্শ দিয়ে আমাকে সহযোগীতা করেছেন। তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

আপনারা আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া ও ভালবাসায় মহান রাব্বুল আলামিন আমাকে সুস্থ্যতা দান করেছেন। সেই সাথে আমার পরিবারের সকল সদস্যকে এই ভাইরাস থেকে মুক্ত রাখেন। আমি মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করি যেন তিনি সকলকে যেন সুস্থ রাখেন।

উল্লেখ্য, এর আগে গত ২৮ জুলাই মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু করোনায় আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন ছিলেন। ৯ আগস্ট রবিবার তিনি সহ তার স্ত্রী ও দুই মেয়ে করোনা পরীক্ষা করান। ১১ আগস্ট মঙ্গলবার তাদের সকলের রির্পোট নেগিটিভ আসে। বর্তমান তিনি সহ তার পরিবারের সকলেই করোনা মুক্ত আছেন।

About the author

SOFT PRO IT