সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

জাপা নেতা হাজী পিয়ার আলীর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া

জাপা নেতা হাজী পিয়ার আলীর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির সাবেক সভাপতি মরহুম হাজী পিয়ার আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ আগস্ট শনিবার বিকালে উপজেলার উদ্ধবগঞ্জ এলাকায় পৌরসভা জাতীয় পার্টির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় সোনারগাঁয়ের সংসদ সদস্য, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব, প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সভাপতি লিয়াকত হোসেন খোকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামানের সভাপতিত্বে এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাইম ইকবালের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির নেতা রেজাউল করিম, আব্দুল বাসেত মেম্বার, মোহাম্মদ আলী, জাতীয় মহিলা পার্টির নেত্রী ও পৌরসভার মহিলা কাউন্সিলর জাহেদা আক্তার মনি, জাতীয় পার্টির নেতা ও পৌরসভার কাউন্সিলর হাজী রফিকুল ইসলাম, দুলাল মিয়া ও মনিরুজ্জামান মধু।

এছাড়াও এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারন সম্পাদক হাজী জাবেদ রায়হান জয়, সোনারগাঁ পৌরসভা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ওমর ফারুক টিটু, উপজেলা জাতীয় পার্টির সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ শহীদ, পৌরসভা জাতীয় পার্টির নেতা কিশোর কুমার, গরীবে নেওয়াজ, হাজী লিয়াকত, আবুল হাশেম, রফিকুল ইসলাম মেম্বার, সেলিম রেজা, বকুল মেম্বার, আলীজান মেম্বার, ফিরোজ মিয়া প্রমুখ।

About the author

SOFT PRO IT