প্রধান খবর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

করোনায় নিয়ন্ত্রিত চলাচলের সময় বাড়লো ৩১ আগস্ট পর্যন্ত

করোনায় নিয়ন্ত্রিত চলাচলের সময় বাড়লো ৩১ আগস্ট পর্যন্ত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট )  : দেশে নভেল করোনাভাইরাসের (কোভিড১৯) সংক্রমণ রোধে নিয়ন্ত্রিত চলাচলের সময়সীমা বাড়িয়েছে সরকার। বর্তমান সংকটময় পরিস্থিতিতে আগামী ৩১ আগস্ট পর্যন্ত জনগণকে শর্তসাপেক্ষে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

আগস্ট সোমবার সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিভাগের উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত ওই আদেশে নিয়ন্ত্রিত চলাচলের বিষয়ে ১০টি নির্দেশনা দেওয়া হয়। আগামীকাল ৪ঠা আগস্ট মঙ্গলবার থেকে আদেশ কার্যকর হবে।

এতে বলা হয়, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় আগামী ৩১ আগস্ট পর্যন্ত জনগণকে শর্তসাপেক্ষে চলাচল করতে হবে। সপ্তাহিক ছুটি নিয়ন্ত্রণের অন্তর্ভুক্ত থাকবে। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কেউ জরুরি প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে যেতে পারবে না। তবে জরুরি ক্রয়বিক্রয়, জরুরি পরিসেবা, জরুরি চিকিৎসা সেবা, কর্মস্থলে যাতায়াত, ওষুধ ক্রয়, মৃতদেহ দাফন সৎকার ইত্যাদি প্রয়োজনে এই সময়ের মধ্যে ঘরের বাইরে বের হওয়া যাবে।

আরো বলা হয়, ঘরের বাইরে সকলকে অবশ্যই সব সময় মাস্ক পরিধান করতে হবে। পাশাপাশি একে অন্যের থেকে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ অন্যন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যথায় সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্দেশনা আরো বলা হয়, রাত ৮টার মধ্যে অবশ্যই সকল দোকানপাট, হাটবাজার, শপিংমল বন্ধ করতে হবে। এসব জায়গায় ক্রেতাবিক্রেতাদের একে অন্যের থেকে সামাজিক দূরত্ব বজয় রাখাসহ কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রতিটি শপিংমলের প্রবেশপথে তাপমাত্রা নির্ণয়ক যন্ত্র থাকতে হবে। পাশাপাশি সকলের জন্য হাত ধোয়ার ব্যবস্থা হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। শপিংমলে আসা যানবাহনগুলোকে জীবাণুনাশক স্প্রে দিয়ে জীবাণুমক্ত করতে হবে। এছাড়া সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ গণপরিবহন স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে বলে আদেশ বলা হয়।

About the author

SOFT PRO IT