নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ স্বাস্থ্য

নারায়ণগঞ্জে ১৯ জনের নমুনা সংগ্রহ, করোনা রোগী সনাক্ত শূন্য

নারায়ণগঞ্জে ১৯ জনের নমুনা সংগ্রহ, করোনা রোগী সনাক্ত শূন্য
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় ১লা আগস্ট শনিবার সকাল ৮টা থেকে ২রা আগস্ট রবিবার সকাল ৮টা  পর্যন্ত নতুন করে কোন করোনা রোগী শনাক্ত হয়নি। জেলায় নতুন করে আর কোন মৃত্যুর তথ্য পাওয়া যায়নি । এ নিয়ে জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন মোট ১২৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯১৫ জন। জেলায় নতুন কোন সুস্থ নেই। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৫৫১ জন। ২রা আগস্ট রবিবার সকালে জেলা সিভিল সার্জন সূত্রে এই তথ্য জানা যায়।

সূত্রে আরো জানায়, জেলায় এই পর্যন্ত মোট ৩২ হাজার ১৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এলাকা ভিত্তিক মৃত্যু হয়েছে আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ৩, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৬৭, রূপগঞ্জ উপজেলায় ১০, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২৩, সোনারগাঁও উপজেলায় ১৯ জন। পুরো জেলায় ১২৬ জন।

About the author

SOFT PRO IT