নারায়ণগঞ্জ সদর নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জে বিআরটিসি বাসের চাপায় বৃদ্ধা নিহত, চালক পলাতক

না.গঞ্জে বিআরটিসি বাসের চাপায় বৃদ্ধা নিহত, চালক পলাতক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) :  নারায়ণগঞ্জে বিআরটিসি বাসের চাপায় শাহনাজ বেগম (৬০) নামে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। ২৮ জুলাই মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায়  শহরের ২ নং রেলগেট এলাকায় আলী আহাম্মদ চুনকা পাঠাগারের সামনে বাসটি চাপা দেওয়ার পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

প্রতক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে দুই নম্বর রেলগেট এলাকায় বিআরটিসি বাসের নিচে পরেন শাহনাজ। ওই সময় মুমুর্ষ অবস্থায় তাকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা প্রেরণ করতে বলেন। পরে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হলে মাঝ পথেই তার মৃত্যু হয়।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, দুপুরে রাস্তা পারাপারের সময় বৃদ্ধা শাহনাজ বিআরটিসি বাসের চাকার নিচে চাপা পড়ে। প্রথমে তাকে ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত ডাক্তার ঢাকা মেডিকেল নিতে বলেন। সেখানে নেওয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়। তিনি আরো জানান, বিআরটিসির গাড়িটি আটক করা হয়েছে। তবে চালককে গ্রেফতার করা সম্ভব হয়নি, সে এখনো পলাতক। বিআরটিসি বাসের চাপা সেই বৃদ্ধ নারীর লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত বৃদ্ধা নারায়ণগঞ্জ রেল স্টেশন এলাকায় বসবাস করেন এবং ভিক্ষাবৃত্তি তার পেশা। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

About the author

SOFT PRO IT