নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

দোকান ও কর্মচারী ইউনিয়নে শাখা কমিটিতে সভাপতি লিটন ও সম্পাদক মুরাদ

দোকান ও কর্মচারী ইউনিয়নে শাখা কমিটিতে সভাপতি লিটন ও সম্পাদক মুরাদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : কর্মচারীদের প্রাতিষ্ঠানিক স্বার্থে তিনটি মার্কেটে শাখা কমিটি গঠন করে অনুমোদন দিয়েছে নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন। গত ২৫ জুলাই শনিবার রাতে ভাষা সৈনিক রোড বালুর মাঠ এলাকায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে ওইসব কমিটির আনুষ্ঠানিক ঘোষনা দেয়া হয়েছিল। এতে সমবায় নিউ মার্কেটে লিটন সভাপতি ও মুরাদকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য সহ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

অন্যান্যরা সদস্যরা হলো, উজ্জল, রাসেল, সঞ্জয়, আলমগীর, শিপন, হুমায়ন, শাহীন, আলম, ছোবাহান। এসময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় সংগঠনের কর্মকর্তাগণ।

জানা গেছে, শহরের অন্যতম ফ্রেন্ডস মার্কেট, ডিআইটি মার্কেট, সমবায় নিউ মার্কেট এর বিভিন্ন প্রতিষ্ঠান কর্মরত অর্ধশতাধিক কর্মচারীদের নিয়ে এসব শাখা কমিটি গঠন করা হয়েছে। উল্লেখিত মূল সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন আজমরেী ওসমান, উপদেষ্টা তরিকুল ইসলাম লিমন। ওই সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন এর সভাপতি মো. মোজাম্মেল হক, সাধারন সম্পাদক তুলসি ঘোষ, সহ-সভাপতি মুক্তার হোসেন, সহ-সাধারন সম্পাদক মো. স্বপন মিয়া, কোষাধক্ষ্য মো.আমির হোসেন খোকা, সাংগঠনিক সম্পাদক এ.কে পিন্টু, প্রচার সম্পাদক মো. সাকিব প্রধান সৌরভ, দপ্তর সম্পাদক মো.আনোয়ার হোসেন, কার্যকরী সদস্য রাশেদুর করিম পিপলু ও কার্যকরী সদস্য মো. আফসার মামুন প্রমুখ ।

About the author

SOFT PRO IT