জাতীয় র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

গরুর চামড়া ঢাকায় ৩৫-৪০, বাইরে ২৮-৩২ ও খাসি ১৩-১৫ টাকা নির্ধারণ

গরুর চামড়া ঢাকায় ৩৫-৪০, বাইরে ২৮-৩২ ও খাসি ১৩-১৫ টাকা নির্ধারণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট )  : আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে কোরবানি পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৩৫-৪০ টাকা এবং ঢাকার বাহিরে ২৮-৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া খাসির চামড়া ১৩-১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২৬ জুলাই রবিবার জুম প্লাটফর্মের মাধ্যমে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে চামড়া ব্যবসায়ীদের বৈঠকে এ দাম নির্ধারণ করা হয়।

ভার্চুয়াল এ বৈঠকে বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চামড়া খাত শিল্পের উদ্যোক্তা, ব্যবসায়ী, রফতানিকারক ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।

বাণিজ্যমন্ত্রী বলেন, ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৩৫ থেকে ৪০ টাকা। গত বছর যা ছিল ৪৫-৫০ টাকা। ঢাকার বাইরে ২৮-৩২ টাকা নির্ধারণ করা হয়েছে গত বছর যা ছিলো ৩৫-৪০ টাকা। গরুর চামড়ার ক্ষেত্রে গত বছরের চেয়ে দাম কমানো হয়েছে ২৯ শতাংশ। এছাড়া সারাদেশে খাসির চামড়া ১৩-১৫ টাকা, গত বছর যা ছিলো ১৮-২০ টাকা।

এক্ষেত্রে গত বছরের চেয়ে দাম কমানো হয়েছে ২৭ শতাংশ। পাশাপশি বকরির চামড়ার দাম নির্ধরণ করা হয়েছে ১০ থেকে ১২ টাকা, গত বছর যা ছিল ১৩-১৫ টাকা। এক্ষেত্রেও দাম কমানো হয়েছে ২৩ শতাংশ। এ সময় রাত ১০টার পর সারাদেশে সব ধরনের কাঁচা চামড়া কেনাবেচা নিষিদ্ধ করার পাশাপাশি ঈদের দিন রাতে বিভিন্ন জেলা থেকে ঢাকায় চামড়ার প্রবেশ ঠেকানোর দাবি জানান ট্যানারি মালিকরা।

About the author

SOFT PRO IT