নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালো শ্রমিক

নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালো শ্রমিক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মুছা নামে এক ব্যক্তি খুন হয়েছে। ২৫ জুলাই শনিবার সকালে ফকিরটোলা মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে। সে মুন্সীগঞ্জ জেলার ভিটিহোগলা গ্রামের আবুল সরকারের ছেলে, পেশায় ড্রেজার শ্রমিক।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) তারেক পারভেজ জানিয়েছেন, সিলেটের শেরপুর থেকে নারায়ণগঞ্জে সকালে আসে সে। পরে ২নং রেলগেট এলাকার ফকিরটোলা মসজিদের সামনে আসলে তিনজন ছিনতাইকারী কবলে পড়ে। এসময় তার কাছে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নিতে চাইলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়।

এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে সে মারা যায়। এঘটনায় আকাশ ওরফে পাগলা আকাশ নামে এক ছিনতাইকারীকে স্থানীয় আটক করে পুলিশের কাছে সোর্পদ করে।

About the author

SOFT PRO IT