বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জের বন্দর সিএনজি শ্রমিক সমিতির অর্থ সম্পাদকের ইন্তেকাল

ইন্তেকাল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে সিএনজি শ্রমিক সমিতি কমিটির অর্থ সম্পাদক মো. দ্বীন ইসলাম (৪৫) আর নেই। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২৩ জুলাই বৃহস্পতিবার সকাল ৯টায় বন্দর উপজেলার ১নং মাধবপাশা পুকুরে গোসল করার সময় স্টোকে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন বন্ধু বান্ধুব রেখে গেছেন।

মরহুমের নামাজের জানাযা বাদ আছর বন্দর উপজেলার ঘারমোড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবার পর স্থানীয় কবরস্থানে দাফন সম্পর্ন করা হয়। মরহুম দ্বীন ইসলামের জানাযা উপস্থিত ছিলেন বন্দর সিএনজি শ্রমিক সমিতি কমিটির সভাপতি খান মাসুদ ও সাদারন সম্পাদক শাহআলমসহ ঘারমোড়া ও চর-ঘারমোড়া এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

About the author

SOFT PRO IT