নারায়ণগঞ্জ নারী বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

করোনায় আক্রান্ত হলেন বন্দর ইউএনও শুক্লা সরকার

করোনায় আক্রান্ত হলেন বন্দর ইউএনও শুক্লা সরকার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার করোনায় আক্রান্ত হয়েছে। রবিবার দিবাগত রাত ১২টার দিকে ইউএনও নিজেই তার ভেরিফাইড করা ফেসবুক আইডি থেকে এ তথ্য নিশ্চিত করেন। তার ফেসবুক একাউন্ট ওয়াহিদা জাফর সরকার শুক্লা নামের ব্যাক্তিগত আইডি থেকে  তিনি লিখেন, মাত্র বার্তা আসলো আমি করোনা পজেটিভ । মনটা খারাপ, করোনা পজেটিভের জন্য না, মন খারাপ, হল তো হল আগে হল না কেন ! আগে হলে সবাই কত দরদ করতো ! এখন তো করোনা ত্যাজপাতা, কোন মুল্যই নাই ! ইশ্ আগে হইলে কত ফল ফ্রুটস বাসায় আসতো ! মিস্ গ্রেট মিস্ !

তার করোনা আক্রান্তের খবরে দু:খ প্রকাশ করে বন্দর উপজেলা এসিল্যান্ড লিখেছেন, বন্দর উপজেলায় দেশের প্রথম করোনা রোগী সনাক্ত হওয়ার পর থেকে ইউএনও স্যারের সুদৃঢ় নেতৃত্বের কারণে উপজেলায় করোনার বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।  কিন্তু আমাদের সকলের প্রিয় ইউএনও, বন্দর স্যার আজ নিজেই করোনা আক্রান্ত । সবাই স্যারের জন্য দোয়া করবেন। স্যার দোয়া করি আপনি দ্রুত সুস্হ হয়ে উঠুন। বর্তমানে বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার হোম আইসোলেশনে আছেন।

About the author

SOFT PRO IT