বন্দর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে সন্ত্রাসী হামলায় ৩ বন্ধু জখম

বন্দরে সন্ত্রাসী হামলায় ৩ বন্ধু জখম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : পূর্ব শত্রুতার জের ধরে বন্দরে সন্ত্রাসী হামলায় ৩ বন্ধু জখম হয়েছে। ১৭ জুলাই শুক্রবার সন্ধ্যায় বন্দর থানার নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। সন্ত্রাসী হামলায় আহতরা হলো সাকিব (১৮) নাহিদ (১৮) ও মেহেদী হাসান (১৮)। স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় আহতের পিতা বিল্লাল হোসেন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ্য করে এবং বাকি ৬/৭ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বন্দর থানার নবীগঞ্জ রওশনবাগ এলাকার বিল্লাল হোসেন মিয়ার ছেলে সাকিব ও তার ২ বন্ধু নাহিদ ও মেহেদী হাসাদের সাথে একই থানার নবীগঞ্জ বাগবাড়ী এলাকার মো হোসেন মিয়ার ছেলে শাহাজালাল একই এলাকার ইকবাল মিয়ার ছেলে আসিফ গংদের সাথে র্দীঘ দিন ধরে র্পূব শত্রুতা চলছিল। এর ধারাবাহিকতায় গত শনিবার সন্ধ্যায় সাকিব ও তার দুই বন্ধু নাহিদ ও মেহেদী হাসান নবীগঞ্জ বাস স্ট্রান্ডে আসলে ওই সময় উৎ পেতে থাকা হোসেন মিয়ার সন্ত্রাসী ছেলে শাহা জালাল একই এলাকার ইকবাল মিয়া ও তার ছেলে আসিফএকই এলাকার রেহান মিয়ার ছেলে মেহেদী, আল আমিন ও হোসেন মিয়ার চেলে রনিসহ ধারালো অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ৩ বন্ধুর উপর অর্তকিত হামরা চালায়। ওই সময় হামরাকারিদের বাধা দিতে গিয়ে সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে সাকিব ও নাহিদ মারাত্মক ভাবে জখম হয়। এ ছাড়াও অপর বন্ধু মেহেদী হাসান নিলাফুলা জখম করে তাদের সাথে থাকা ১৪ শত টাকা ও ১টি চেইন ছিনিয়ে নেয়।

About the author

SOFT PRO IT