নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জের ১৩ জন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল

নারায়ণগঞ্জের ১৩ জন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ১৩ জন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০০২ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৬৬তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এই গেজেট বাতিল করা হয়েছে।

যে সকল ১৩ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল হয়েছে। তারা হলেন, নারায়ণগঞ্জের মো. আবুল কালাম, আব্দুর রহমান, মো. আলী হোসেন, মো. শাহাব উদ্দিন, মো. লিয়াকত আলী, মো. আলী, আব্দুল বাতেন, মো. ইছাক মিয়া, মো. নূর মোহাম্মদ মোল্লা, মো. গিয়াস উদ্দিন, খন্দকার আবু জাফর, মো. কামাল হোসেন ও মো. শফিকুর রহমান বেপারী।

এর আগে বিমান বাহিনী ও বিজিবির এক হাজার ১৮১ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করা হয়েছে বলে গত ৭ জুন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছিল।

About the author

SOFT PRO IT