সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে যুবলীগ নেতা আমিনুলকে কুপিয়ে জখম

সোনারগাঁয়ে যুবলীগ নেতা আমিনুলকে কুপিয়ে জখম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের ধরে উপজেলা যুবলীগের সহ সভাপতি আমিনুল ইসলামকে (৪৫) কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে রোববার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের শান্তিবাজার এলাকায় ঘটনায় ঘটেআহত আমিনুল ইসলাম বারদী ইউনিয়ন পরিষদের গোয়ালপাড়া এলাকার সালাহ উদ্দিনের ছেলে

এলাকাবাসী আহত আমিনুল ইসলামকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়

এলাকাবাসী জানান, উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের শান্তিবাজার এলাকায় হাবু ডাকাত, হাবু ডাকাতের ছেলে আশিক, শাহ জালাল ডালিম সহ / জন মিলে আমিনুল ইসলামকে কুপিয়ে রক্তাক্ত জখম করে

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

About the author

SOFT PRO IT