নারায়ণগঞ্জ বন্দর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আমরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সৈনিক : ভিপি বাদল

আমরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সৈনিক : ভিপি বাদল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আওয়ামীলীগ, যুবলীগ, জয় বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ, ত্রাণ বিতরণ ও মহামারী করোনা ভাইরাসে শহীদদের স্মরণে ও করোনা থেকে মুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ জুলাই শুক্রবার বিকালে ৫টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডস্থ দড়ি-সোনাকান্দা এলাকায় এ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদল বলেন, তৎকালীন সময়ে তোলারাম কলেজের ছাত্র-ছাত্রীরা ঝাপিয়ে পরেছিলো নির্বাচন করেছিলো তখন ভিপি বাদলকে প্রয়োজন ছিলো। তোলারামকে সরকারি করতে ভিপি বাদলকে দরকার ছিলো। বাংলাদেশ জাতি গঠনে ছাত্রলীগের নিবিড় সম্পর্ক রয়েছে। দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে যারা রাজপথ দখলে রেখেছিলো মানুষের অধিকার আদায় করেছিলো। বঙ্গবন্ধু বলেছিলেন ছাত্রলীগের ইতিহাস বাঙ্গালীর ইতিহাস আমি সেই ছাত্রলীগের সংগঠনের লোক।

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে বিভিন্ন জেলা থেকে অনেকেই এসেছিলেন। নারায়ণগঞ্জ সবার। এই মাটি পবিত্র মাটি। এই মাটিকে অপবিত্র হতে দিব না। ছাগলের ৩টা বাচ্চা ২ টা খাইয়া লাফায় একটা না খাইয়া লাফায়। লাফায়েন না আপনারা কি আমার নেতা শামীম ওসমানের বিজয়ের কথা শুনেন নাই। সারা বাংলায় আওয়ামীলীগের বিজয়ের কথা। আমরা বঙ্গবন্ধুর সৈনিক আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৈনিক তার ডাকে আমরা ছুটে যাই একপ্রান্ত থেকে আরেক প্রান্তে।

দড়িসোনাকান্দা এলাকার প্রবীন আওয়ামীলীগে নেতা বশির আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন নূর, বন্দর থানা যুবলীগের সাধারন সম্পাদক হাতেম খন্দকার, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাহাদাত হোসেন, যুবলীগ নেতা লাইক আহাম্মেদ সিদ্দিকী বাবু প্রমুখ।

About the author

SOFT PRO IT