নারায়ণগঞ্জ বিশেষ সংবাদ রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আগামীকাল উদ্বোধন হচ্ছে না- ধন্য পিতার ধন্য মেয়ে, ধন্য তোমার জন্য যে

সাইনবোর্ড ভাস্কর্য
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সাইনবোর্ড এলাকায় অবস্থিত- ধন্য পিতার ধন্য মেয়ে, ধন্য তোমার জন্য যে- ভাস্কর্যটির শুভ উদ্ধোধন হচ্ছে না আগামী ৬ মে শুক্রবার । আধুনিক নারায়ণগঞ্জের সপ্নদ্রষ্টা জননেতা শামীম ওসমান এমপির উদ্যোগে এবং ব্যাবস্থাপনায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বিশাল আকারের ভাস্কর্যটির র্নিমাণ কাজ করেছেন টেকনো ইভেন্ট ও জাওয়াদ কন্সট্রাকশনস যৌথ ভাবে। ইতোমধ্যেই নির্মিত ভাস্কর্যটি নারায়ণগঞ্জের সাধারন মানুষের কাছে সমাদৃত পদক্ষেপ হিসাবে বিবেচিত হয়েছে। ভাস্কর্যটি র্নিমানে সার্বিক তত্ত্বাবধায়নে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম।

উদ্ধোধন অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের মোড়ক উন্মোচন করার কথা থাকলেও অনিবার্য কারণে ভাস্কযটি নির্ধারিত সময়ে হচ্ছে না।

এ ব্যাপারে মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রতিবেদককে জানায়, ভাস্কর্যটির কিছু টেকনিক্যাল কাজের অসর্ম্পূণতা আছে। যার কারণে শেষ মুহুর্তে এসে উদ্বোধনটি পেছানো হয়েছে। আমরা নারায়ণগঞ্জের উন্নয়নের স্বার্থে সকলকে ভালো কিছু উপহার দিতে চাই। একেবারেই অনিচ্ছাকৃত ও অনিবার্য কারণে নির্ধারিত সময়ে উদ্বোধন না করতে পারায় আমি আন্তরিকভাবে দু:খিত। যতটা দ্রুত সম্ভব ভাস্কর্যটি উদ্বোধনের পরবর্তি তারিখ গণ মাধ্যমকে জানানো হবে। এবং ঝমকানো আয়োজনের মধ্য দিয়েই সকলকে নিয়ে উদ্বোধন করবো।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 8   +   3   =