বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে কল্যান্দী টু সাবদী রাস্তাটি মরন ফাঁদে পরিনত

বন্দরে কল্যান্দী টু সাবদী রাস্তাটি মরন ফাঁদে পরিনত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী হইতে সাবদী সড়কের প্রায় ৪ কিলোমিটারের রাস্তাটি সংস্কারের অভাবে মরন ফাঁদে পরিনত হয়েছে। এমন অভিযোগ তুলেছে স্থানীয় এলাকাবাসী। র্দীঘ দিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় থাকার পরও প্রতিদিন মারাতœক ঝুঁকিনিয়ে এ সড়ক দিয়ে শত শত বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করে আসছে। এসব যান বাহন প্রতিদিন এ রুট  দিয়ে চলাচল করার কারনে রাস্তাটির অধিকাংশ এলাকা জুরে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়কের বিভিন্ন যানবাহনের চালকগন রাস্তা খারাপ থাকার কারনে কোন না কোন স্থানে র্দূঘটনা ঘটিয়ে সাধারন মানুষের জানমালের ব্যাপক ক্ষতি সাধন করে চলছে।

স্থানীয় এলাকাবাসী জানিয়েছে, বর্ষা মৌসুমে অতিরুক্ত বৃষ্টির পানি রাস্তায় জমে থাকায় রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। এছাড়াও বিভিন্ন মালবাহি ট্রাক ও অন্যান্য যানবাহন অতিরুক্ত মাত্রায় চলাচলের কারনে রাস্তাটি ব্যবহারের সম্পূর্ন অনউপযোগী হয়ে পড়েছে। বিকল্প রাস্তা না থাকার কারনে কল্যান্দী, আদমপুর, নয়ানগর, দিঘলদীসহ আশে-পাশের এলাকার হাজার হাজার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাধ্য হয়ে উক্ত রাস্তা দিয়ে চলাচল করে আসচ্ছে।

এ ব্যাপারে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেযারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধানের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। রাস্তাটি দ্রুত সংস্কার করার জন্য স্থানীয় এমপি সেলিম ওসমানের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী জনসাধারন।

About the author

SOFT PRO IT