বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

করোনা সচেতনতা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

করোনা সচেতনতা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে সোনাকান্দা পানির ট্যাংকি যুব সমাজের উদ্যোগে এলাকা ভিত্তিক করোনা ঝুঁকি ও সচেতনতা এবং মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩রা জুলাই শুক্রবার বিকাল ৪টায় বন্দর তানার ২০ নং ওয়ার্ডের সোনাকান্দা পানির ট্যাংকি এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বন্দর থানার তদন্ত অফিসার আজহারুল ইসলাম বলেন, মাদকের বিরোদ্ধে আমাদের সংগ্রাম চলছে এবং চলবে। আপনারা খেয়াল রাখবেন এই কমিটিতে যেন মাদক সেবী ও মাদক ব্যবসায়ীরা যাতে অন্তভূক্ত হতে না পারে। আপনারা মাদক ব্যবসায়ীদের তালিকা দিবেন। আমরা যথাযথ ব্যবস্থা নিব।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম নবী মুরাদ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্ল্যাহ সানু, আওয়ামীলীগ নেতা ও সোনাকান্দা হোয়াইট ক্লাবের সভাপতি শহিদুল্লাহ হাসান মৃধা, সাবেক সভাপতি ফজলুল হক ফজল, দড়ি-সোনাকান্দা পাঞ্চায়েত কমিটির সভাপতি ডা. শফিউল্লাহ, সাধারন সম্পাদক মেজবা উদ্দিন স্বপন প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন সাউরি, সাব্বির, ফাহিম, রাহেল, রাব্বি, সাগর, সানজু, ইমরান ও মানিক প্রমুখ।

About the author

SOFT PRO IT