নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সেনাবাহিনীর উদ্যোগে নারায়ণগঞ্জে ৮শত পরিবার পেলো খাদ্য

সেনাবাহিনীর উদ্যোগে নারায়ণগঞ্জে ৮শত পরিবার পেলো খাদ্য
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে নারায়ণগঞ্জ সদর উপজেলায়র ৮শত দরিদ্র পরিবার পেলো খাদ্যসামগ্রী। বুধবার (১০ জুন) দুপুরে ইসদাইর রাবেয়া উচ্চ বিদ্যালয়ে শুরুতে ১শত পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে আরো প্রায় ৭শত পরিবারকে খাদ্যসামগ্রী দেয়া হয়।

এবিষয়ে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোত্তাকিম বলেন, গত ২৪ মার্চে থেকে সিভিল প্রশাসনকে সহযোগিতায় আমরা মাঠে আছি। পাশাপাশি জনগণের পাশে থেকে আমরা তাদের সাহস দেয়ার চেষ্টা করছি। এরই সঙ্গে নিরীহ দিনমজুর ও যাদের আর্থিক অবস্থা খুব খারাপ তাদেরকে আমরা ত্রাণ সহায়তা দিয়ে পাশে থাকার চেষ্টা করছি। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক বলেন, এখনো মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে, তাই শুরু থেকে যেমন আমরা সচেতনতা বৃদ্ধিতে নানা কাজ করেছি এখনো তা করে যাচ্ছি। তবে আশার কথাও রয়েছে। যেমন আমাদের সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে এখনো কোনো পজিটিভ কেস নেই। সদর উপজেলায় ৯৬ হাজার ৭০৮টি পরিবারে এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌঁছে দিতে পেরেছি। এ ছাড়া ১১শত পরিবারে, যেখানে শিশু রয়েছে, সেখানে শিশু খাদ্য আমরা পৌঁছে দিতে পেরেছি। আজ সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ দেয়া হচ্ছে। এজন্য আমি ধন্যবাদ জানাই তাদের।

ইসদার রাবেয়া উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, এই ত্রাণ কার্যক্রমে এখানকার দরিদ্র মানুষরা উপকৃত হবেন। মানুষের পাশে ত্রাণ সামগ্রী দিয়ে সবসময় পাশে থাকার জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাই।

About the author

SOFT PRO IT