নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

গ্রামে যাওয়ার চেষ্টা করলে ঈদ পর্যন্ত রাস্তাতেই রাখা হবে : পুলিশের কমিশনার শফিকুল

গ্রামে যাওয়ার চেষ্টা করলে ঈদ পর্যন্ত রাস্তাতেই রাখা হবে : পুলিশের কমিশনার শফিকুল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : লকডাউন ভঙ্গ করে কেউ পায়ে হেঁটেও গ্রামের বাড়ি যাওয়ার চেষ্টা করলে তাকে ঈদ পর্যন্ত রাস্তাতেই রাখা হবে এবং কোথাও যেতে দেয়া হবে না বলে হুশিয়ার করেছেন ঢাকা মেট্রোপেলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বুধবার (২০ মে) দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় কেন্দ্রীয় ইদগাহ ময়দানে জেলা পুলিশ আয়োজিত দু:স্থদের ঈদ সামগ্রী বিতরণে এসে তিনি ওই হুশিয়ারি দেন।

তিনি আরো বলেন, ঢাকা এবং আশপাশের জেলাগুলো থেকে কাউকে অন্য জেলায় যেতে দেয়া হবে না। পাশাপাশি বাইরের কোন জেলা থেকেও কাউকে ঢাকায় প্রবেশ করতে দেয়া হবে না। এরই মধ্যে সব ধরণের গণপরিবহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। পুলিশ কাউকে মৃত্যুর মুখে পড়তে দেবে না। করোনা ভাইরাস সংক্রমনরোধে দেশ জাতির স্বার্থে সরকারের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ঈদের অজুহাতে কেউ রাস্তায় বের হলে তাকে আটকে দেয়া হবে এবং ঈদ পর্যন্ত সেখানেই অবস্থান করতে হবে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচিতে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মো: মনিরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানসহ পুলিশ বিভাগের অন্য কর্মকর্তারা।

About the author

SOFT PRO IT