নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ভাসমানদের জন্য মু্ক্তিযুদ্ধ প্রজন্ম এর রান্না করা খাবার বিতরণ

ভাসমানদের জন্য মু্ক্তিযুদ্ধ প্রজন্ম এর রান্না করা খাবার বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মু্ক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে অব্যাহত কার্যক্রমে ভাসমানদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকালে শহরের বিভিন্নস্থানে এ কর্মসূচী পালন করা হয়। এসময় সড়কে থাকা রিকশা চালক, পথ শিশু, পথচারীদের মাঝে ইফতার হিসেবে রান্না করা খাবার দেয়া হয়েছে।

এছাড়াও প্রচারণা বিমুখ ব্যাক্তিদের উদ্যোগে নেয়া শহরের গলাচিপা, মাসদাইর, আল্লামা ইকবাল রোড এলাকায় পুরো মাস জুড়ে ইফতার বিতরণ কার্যক্রমরে সাথে যুক্ত হয়েছে এ সংগঠনটি। ওইদিন রোজাদার ৩০টি পরিবারের মাঝে ইফতার হিসেবে দেয়া হয় রান্না করা খাবার মোরগ পোলাও। এতে করে প্রতিটি রোজাদার এদিন ভিন্ন খাবার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে।অন্যদিকে শহরের বিভিন্ন জায়গায় ভাসমান ২০০ সাধারণ মানুষের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন মু্ক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ নারায়নগঞ্জ জেলার আহ্বায়ক জনাব এইচ.এম রাসেল, সদস্য সচিব জনাব জে আর রাসেল আহমেদ, মহানগর সভাপতি জনাব হামদান-উর- রহমান শান্ত, মহানগরের নেতা আরিফুল ইসলাম, মো. আলমগীর হোসেন সহ আরো অনেকেই।

উল্লেখ্য, মু্ক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ নারায়নগঞ্জে এমন একটা সংগঠন যা কোভিড-১৯ মহামারিতে লকডাউন শুরু থেকে অদ্যবধি পর্যন্ত দুস্থ, অসহায় ও মধ্যবিত্তদের মাঝে সারা মাস ব্যাপী ১৪০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। এসব ইফতার সামগ্রী সিটি কর্পোরেশন ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন জায়গায়ও প্রদান করা হয়। এর উদ্দেশ্য মহামারিতে সামাজিক কার্যক্রমের মাধ্যমে মানুষের প্বাশে দাঁড়িয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন ও অন্যদের উৎসাহ দেয়া ।

About the author

SOFT PRO IT