বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ভিপি বাদলের উদ্যোগে কলাগাছিয়া ৭নং ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ

ভিপি বাদলের উদ্যোগে কলাগাছিয়া ৭নং ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশে কোভিড-১৯ সংকট এড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহিদ মো. বাদলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৪ই মে) বিকেলে বন্দর থানাধীন কলাগাছিয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ডের  বুরুন্দি এলাকায় এ কর্মসূচী পালন করা হয়েছে। বুরুন্দি সরকার বাড়ির তত্বাবধানে এদিন খেটে খাওয়া দিন মজুর ও অসহায়দের মাঝে ৩য় ধাপে খাদ্য সহয়তা প্রদান করা হয়েছে।

খাদ্য সহয়তা প্রদানকালে উপস্থিত ছিলেন,কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জুলহাস সরকার,হাজী ইয়ার হোসেন, জাকির হোসেন বিপ্লব, ইউনিয়ন ৭নং ওয়ার্ড জাপা’র সভাপতি হাজী সুমন প্রধাণ, নারায়ণগঞ্জ জেলা  ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক রোমান সিকদার।আরো উপস্থিত ছিলেন  রিপন প্রধান, আল-আমিন সরকার, আলমগীর সরকার, রাজু সরকার, হৃদয় সরকার, অনিক সরকার, শেখ সজিব প্রমূখ।

About the author

SOFT PRO IT