নারায়ণগঞ্জ সদর বিশেষ সংবাদ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ১০০০ পারি দিলো

নারায়ণগঞ্জে করোনা শনাক্ত রোগী বেড়ে র্সবমোট ৫৯জন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা একহাজার পেরিয়ে গেল।এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১০০১ জন। এতে সবচেয়ে বেশি আক্রান্ত সিটি কর্পোরেশন এলাকায়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ৪৬ জন। নারায়ণগঞ্জে নতুন করে আরও ৪ জন মারা গেছেন। শনিবার (২ মে) জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়।

নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা সিটি কর্পোরেশন এলাকায় ৬১৭ জন, সদর উপজেলায় ২৯০, বন্দর উপজেলায় ২২, আড়াইহাজারে ২৭, সোনারগাঁয়ে ৩২ ও রূপগঞ্জে ১৩ জন। সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৩২ জন, সদরে ১০, বন্দরে ১, রুপগঞ্জে ১ ও সোনারগাঁয়ে ২ জন।

জেলায় এই পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪২ জন। তারমধ্যে সিটি কর্পোরেশন এলাকার ২৮ জন, সদর উপজেলার ৯ জন, রূপগঞ্জের ১ জন, সোনারগাঁয়ে ১ জন ও আড়াইহাজারের ৩ জন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এই পর্যন্ত জেলায় মোট ৩১৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৮৮ জনের। এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে সিটি কর্পোরেশনে ৭১৯, সদর উপজেলায় ১৬৮৪, বন্দরে ১৯৮, আড়াইহাজারে ২৭০, সোনারগাঁয়ে ১৪০, রূপগঞ্জে ১৫৭ জনের

About the author

SOFT PRO IT