বিশেষ সংবাদ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাভরে স্মরণ

বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাভরে স্মরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ নাসিম ওসমানের ৬তম মৃত্যুবার্ষিকীতে তারঁ সহধর্মিণী পারভীন ওসমান ও আজমেরী ওসমানের পক্ষে তাঁর সমাধিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন নাসিম ওসমান স্মৃতি দু:স্থ ও জনকল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে মাসদাইর কবরস্থানে এছাড়াও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ফুলেল তোড়ন দিয়ে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

এদিকে সকাল থেকে কোরআন তেলোয়াত ও বিভিন্নস্থানে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। করোনা প্রার্দুভাবের কারণে এবার কুলখানী না করলেও দেয়া হয়েছে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী। এরপর বিকাল ঘনিয়ে আসতেই বিভিন্ন সংগঠনের ব্যনারে এক এক করে প্রয়াত ওই নেতার সমাধিতে শ্রদ্ধা জানায়, জাতীয় নীট ডায়িং গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন, নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন, নারায়ণগঞ্জ জেলা বাস-মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন, মাইকোবাস ও ট্রেক্সি শ্রমিক,ট্রাক ও কাভার ভ্যান শ্রমিক ইউনিয়ন।

এসময় উপস্থিত ছিলেন, নাসিম ওসমান স্মৃতি দু:স্থ ও জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো.তরিকুল ইসলাম লিমন, গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন এর নারায়ণগঞ্জ জেলা শাখার নব-নির্বাচিত কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মো. লিয়াকত হোসেন বেপারী, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম মুন্না, সজিব, জেলা কমিটির সাধারণ সম্পাদক নবী হোসেন নবীন, নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন এর সভাপতি মোজাম্মেল হক, সাধারন সম্পাদক তুলসী ঘোষ, নারায়ণগঞ্জ জেলা বাস-মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সভাপতি আবু তাহের, সাধারন সম্পাদক মোস্তফা ভান্ডারী, জেলা ট্রাক ও কাভার ভ্যান শ্রমিক ইউনিয়ন এর বরফ-কল শাখার সভাপতি মো. মামুন খান, দুরপাল্লা পরিবহন শ্রমিক মালিক সমিতির সভাপতি মো. সাইদুর রহমান সেন্টু, মাইক্রোবাস ও ট্রেক্সি শ্রমিক কমিটির সভাপতি জামাল হোসেন, কার্যকারী সভাপতি মো. মুকুল মিয়া, সহ সভাপতি মো আলমগীর হোসেন, সহ সম্পাদক মজিবুর রহমান, আব্দুর মালেক, আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল রাজ্জাক বাবুল সহ কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT